হোম > স্বাস্থ্য

২০২৫ সালে চমেক হাসপাতালে ৮১ জনের শরীরে এইডস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কেন্দ্রে (এআরটি সেন্টার) ২০২৫ সালে ৩ হাজার ৯৪২ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এর মধ্যে এইচআইভি পজিটিভ (এইডস আক্রান্ত) শনাক্ত হয়েছেন ৮১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে ১৫ জন মারা গেছেন।

আজ বুধবার সকালে চমেক হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত মানবাধিকার ও এইচআইভি-বিষয়ক ‘বাংলাদেশে এইচআইভি মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এই তথ্য জানানো হয়েছে। কর্মশালার উদ্দেশ্য ছিল এইচআইভি-সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের মানবাধিকার সুরক্ষা এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা জোরদার করা।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, উপপরিচালক মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এবং চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জুনায়েদ মাহমুদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুনায়েদ মাহমুদ খান।

মূল প্রবন্ধে বাংলাদেশে এইচআইভির বর্তমান পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি, সামাজিক কলঙ্ক ও বৈষম্য দূরীকরণ এবং মানবাধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে এইচআইভি বিষয়ে সঠিক তথ্য প্রচার, জনসচেতনতা বৃদ্ধি ও ভুল ধারণা দূর করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন। অংশগ্রহণকারীরা এইচআইভি-সংক্রান্ত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, আক্রান্ত ব্যক্তির গোপনীয়তা রক্ষা ও বৈষম্যমুক্ত ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর মতামত দেন।

বক্তারা বলেন, এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি সমাজে সচেতনতা বাড়াতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় কর্মশালায়।

ব্যক্তির চিকিৎসা ব্যয় কমাতে কার্যকর বিনিয়োগের তাগিদ

বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৬৬১

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও একজনের, মোট মৃত্যু ৬৫৭

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ্‌-দ্বীন হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

ফার্মেসিতেই মান হারাচ্ছে ওষুধ

হাম ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরেছি, তা প্রমাণ করতে হবে: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক