হোম > স্বাস্থ্য

সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজারের বেশি ডেঙ্গু রোগী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। ছবি: আজকের পত্রিকা

সরকারি হিসাবে দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ এক দিনে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টেই মারা গেছে ৩৪ জন।

সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩৪২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৩ জন ভর্তি হয়েছে। বিভাগের মধ্যে চট্টগ্রামে ৯৩, বরিশালে ৬৩, ময়মনসিংহে ৪৮ ও রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৪৫ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ৩২ হাজার ৫৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩০ হাজার ৪২২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। একই বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়; শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’: আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি