হোম > স্বাস্থ্য

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে।

আজ শনিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।

রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।