হোম > স্বাস্থ্য

শরীর ও মন শান্ত রাখার ৪ উপায়

ফিচার ডেস্ক  

ছবি: সংগৃহীত

মানসিক চাপের বিপরীতে শরীর ও মন শান্ত করার প্রক্রিয়া হলো রিল্যাক্সেশন রেসপন্স। এটি শুরু হলে হৃৎস্পন্দন ও শ্বাসের গতি ধীর হয়, অক্সিজেনের ব্যবহার কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট চারটি কৌশলের যেকোনো একটি চর্চা করে এই অবস্থা অর্জন করা সম্ভব।

দ্বি-ধাপ পদ্ধতি

যেকোনো একটি শান্তিদায়ক শব্দ (যেমন ‘শান্তি’), ধ্বনি, বাক্য বা নিজের শ্বাসের ওপর মনোযোগ নিবদ্ধ করুন। মন অন্য কোথাও চলে গেলে, তা মেনে নিয়ে আলতো করে আবার মূল মনোযোগে ফিরে আসুন।

গভীর শ্বাস-প্রশ্বাস

শান্ত জায়গায় বসে বা শুয়ে পেটের ওপর হাত রাখুন। নাক দিয়ে এমনভাবে গভীর শ্বাস নিন, যেন পেটের নিচের অংশ ফুলে ওঠে, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। সাধারণ শ্বাস ও গভীর শ্বাসের পর্যায়ক্রমিক চর্চা হৃৎস্পন্দন শান্ত করে।

কল্পনা বা ভিজ্যুয়ালাইজেশন চোখ বন্ধ করে এমন কোনো শান্ত দৃশ্য বা অভিজ্ঞতার কথা মনে ভাবুন, যা আপনাকে শান্তি দেয়। সেই জায়গার দৃশ্য, গন্ধ ও অনুভূতি কল্পনা করে মনের ভেতরের অস্থিরতা দূর করুন।

মাইন্ডফুলনেস মেডিটেশন

বর্তমান মুহূর্তে কী ঘটছে, তার ওপর মনোযোগ দেওয়া এবং কোনো বিচার-বিশ্লেষণ ছাড়াই তা গ্রহণ করা। এই চর্চা দুশ্চিন্তা, বিষণ্নতা, উচ্চ রক্তচাপ ও ঘুমের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী।

সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং