হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

আজকের পত্রিকা ডেস্ক­

ডেঙ্গু নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন রোগীরা। আজ বৃহস্পতিবার তোলা। ছবি: আজকের পত্রিকা

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৫০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৪, চট্টগ্রাম বিভাগে ৫১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০, খুলনা বিভাগে ৬৬, ময়মনসিংহ বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ১১ ও রংপুর বিভাগে ৪৪ হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২০ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৫ হাজার ৯১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে চলতি মাসে ২১ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

কৈশোর স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির তাগিদ

হামের উপসর্গে মৃত্যু আরও ২, মোট ৮০৫

প্রতিদিন ৫ কাপ কফি পান কমায় স্ট্রোক-হৃদ্‌রোগের ঝুঁকি, মার্কিন চিকিৎসকদের দাবি

হামে মৃত্যু ৮০০ ছাড়াল

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৯৭

হামের উপসর্গে মৃত্যু আরও ৫, মোট ৭৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

হামের প্রাদুর্ভাব: বিশেষ টিকার দুই মাস পরও কমেনি হাম

আলঝেইমার, স্ট্রোক, বিষণ্নতা প্রতিরোধের শক্তি লুকিয়ে আছে সাউনায়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩