হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহজনক শনাক্ত ১১৭০

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে এক শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩৩৪ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২৫ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। সে সঙ্গে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৭০ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৪ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩৬ জন।

শয্যা খালি নেই দেখিয়ে হামের রোগী অন্যত্র না পাঠানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

‘ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য’ পাচ্ছে না ৭০% শিশু

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৮৮: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু, কারা পাবে, কোথায় দেওয়া হবে

সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর