হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১৩৪৪

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৪।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনায় একজন করে মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ ও হামের উপসর্গ দেখা গেছে ৮৩১ জনের শরীরে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬০ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।