হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ৮২৫

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হামের উপসর্গে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই পাঁচজনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৩০ জন। একই সময়ে হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। অর্থাৎ, হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য পাওয়া যায় না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়।

সরকারের তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেল ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের।

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।

হাসপাতালে ভর্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, মোট ৮২০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ৮১৬

আইসিইউতে ওষুধ-প্রতিরোধী জীবাণুর উচ্চ ঝুঁকি

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪০, চলতি মাসেই ২২

আবিষ্কৃত হয়েছে ডেঙ্গু ভ্যাকসিন

হজমপ্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণ, লক্ষণ ও সমাধান

স্মুদিতে কেন কলা মেশাবেন না

প্রতিদিন মাত্র ১০ সেকেন্ড এক পায়ে দাঁড়ানো কেন জরুরি

লবঙ্গের ৮ স্বাস্থ্য উপকারিতা