হোম > স্বাস্থ্য

আলট্রা প্রসেসড ফুড চিনবেন যেভাবে

ফিচার ডেস্ক

জিম থেকে ফিরে প্রোটিন শেক কিংবা বিকেলের নাশতায় ফ্লেভার্ড ইয়োগার্ট বা টক দই খেয়ে আমরা ভাবি, বাহ্‌, বেশ স্বাস্থ্যকর খাবারই তো খাওয়া হলো! কিন্তু পুষ্টিবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, আমাদের অতি পরিচিত এবং ‘স্বাস্থ্যকর’ বলে দাবি করা এ ধরনের খাবারের অনেকগুলো আসলে আলট্রা প্রসেসড ফুড কিংবা অতি প্রক্রিয়াজাত খাবার। প্যাকেটের পুষ্টিগুণ অথবা ক্যালরি চার্ট দেখে সব সময় বোঝা যায় না, খাবারটি কতটা প্রক্রিয়াজাত। বরং সহজ উপায় হলো, উপাদানের তালিকা ভালোভাবে খেয়াল করা। কিছু লক্ষণ দেখলে বোঝা যায়, সেটি আলট্রা প্রসেসড ফুড হতে পারে।

লক্ষণ

  • উপাদানের তালিকাটি অনেক লম্বা হয়।
  • এমন সব উপাদানের নাম থাকে, যা সাধারণ রান্নায় কখনোই ব্যবহৃত হয় না।
  • কৃত্রিম ফ্লেভার, রং, ইমালসিফায়ার, স্ট্যাবিলাইজার, মডিফাইড স্টার্চ অথবা একাধিক সুইটনারের উপস্থিতি।
  • খুব জটিল বা রাসায়নিক বৈজ্ঞানিক নামযুক্ত উপাদানের ব্যবহার।

সমাধান

এই ব্যস্ত জীবনে শতভাগ প্রক্রিয়াজাতহীন খাবার খাওয়া হয়তো সম্ভব নয়। কারণ, এগুলো সস্তা, সুবিধাজনক এবং সহজে পাওয়া যায়।

তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত নিখুঁত হওয়া নয়, বরং সচেতনতা বাড়ানো। প্যাকেটজাত খাবারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে যতটা সম্ভব মৌলিক উপাদান দিয়ে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা। এ ছাড়া কেনার আগে উপাদানের তালিকাটি একবার দেখে নেওয়া। এই ছোট ছোট পরিবর্তন আমাদের স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

আতঙ্কের নাম চিকুনগুনিয়া আমাদের করণীয় কী

জিম ছাড়াই মন ভালো করার ম্যাজিক ট্রিক

পাকা ছানি অপারেশনের একটি গুরুত্বপূর্ণ জটিলতা

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

বর্ষার শুরুতেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক ২০ ঘণ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১৬