হোম > স্বাস্থ্য

শয্যা খালি নেই দেখিয়ে হামের রোগী অন্যত্র না পাঠানোর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে প্রয়োজন অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকটের কারণ দেখিয়ে কোনো রোগীকে অন্যত্র পাঠানো যাবে না বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২১ এপ্রিল জারি করা এ নির্দেশনার বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে তা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, হাসপাতালে আসা হাম বা হাম-উপসর্গের রোগীদের ক্ষেত্রে শয্যা খালি না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রোগীর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা যাবে। সে ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করতে হবে।

এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলে নির্দেশনায় সতর্ক করা হয়েছে।

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, সন্দেহজনক শনাক্ত ১১৭০

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

‘ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য’ পাচ্ছে না ৭০% শিশু

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৮৮: স্বাস্থ্য অধিদপ্তর

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

আজ থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু, কারা পাবে, কোথায় দেওয়া হবে

সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নিশ্চিত শনাক্ত ১৬৫: স্বাস্থ্য অধিদপ্তর