হোম > স্বাস্থ্য

হিউম্যানয়েড রোবট দিচ্ছে অটিজমের চিকিৎসা

ফয়সল আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ অটিজমে আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া।

সে অনুযায়ী নড়াচড়া ও যোগাযোগের মাধ্যমে শিশুদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে সেটি। এতে অটিজম শনাক্ত ও পুনর্বাসন আরও নির্ভুল এবং বিজ্ঞানসম্মত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হাসপাতাল ও রিহ্যাব সেন্টারে ব্যবহৃত এই রোবট ভবিষ্যতে স্ট্রোক ও স্নায়বিক রোগের পুনর্বাসনেও কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরের ফুচিয়ান অ্যাগ্রিকালচারাল আনদাইয়াস ফরেস্ট্রি ইউনিভার্সিটির কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী ডিন খোং সিয়াংচেন বলেছেন, ‘এই রোবট ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ও হিউম্যানয়েড রোবোটিকসের সমন্বয়ে তৈরি। এটি অটিজমে আক্রান্ত শিশুদের প্রাথমিক স্ক্রিনিং করার পর নানা ধরনের শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে কাজ করতে শুরু করে।’

মাইন্ড-বেইজড ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিশুদের মনোযোগের মাত্রা ও মোটর ইমেজারিকে পরিমাপযোগ্য ডেটায় রূপান্তর করে রোবটটি। এতে স্ক্রিনিং হয় নির্ভুল এবং পুনর্বাসন হয় কার্যকর।

ইনস্টিটিউটের সহকারী গবেষক চাং চোংচি বলেন, ‘মস্তিষ্কের সংকেত মোবাইল ফোনের সংকেতের চেয়ে হাজার গুণ দুর্বল। তাই চোখের পলক এমনকি হৃৎস্পন্দনও এই সংকেতে বিঘ্ন ঘটাতে পারে।’

চাং চোংচি বলেন, তাঁদের দল অস্ত্রোপচার ছাড়াই উচ্চ-নির্ভুল, নন-ইনভেসিভ ইইজি প্রযুক্তি ব্যবহার করে এই দুর্বল সংকেত সংগ্রহ করে।

গবেষণা দলটি তাদের উদ্ভাবিত অ্যালগরিদমের মাধ্যমে রিয়েল-টাইম ত্রুটি-বিচ্যুতি ফিল্টার করতে পারে। রোবটটি ইতিমধ্যে চীনের বিভিন্ন হাসপাতাল ও অটিজম পুনর্বাসন কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী ডিন খোং সিয়াংচেং জানান, কোনো শিশু যদি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে হিমশিম খায়, রোবট তাকে আরও নমনীয় এবং দ্রুততম উপায়ে সঠিক উত্তরের দিকে নির্দেশ করতে পারে। পাশাপাশি এটি থেরাপিস্টদের নির্ভুল বেসলাইন ডেটা সরবরাহ করে, যাতে তারা অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ধাপের জন্য ব্যক্তিপর্যায়ের জন্য নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে পারেন।

চীনের গবেষণা দলটি জানিয়েছে, এই হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে স্ট্রোক, মেরুদণ্ডের আঘাতসহ বিভিন্ন প্রতিবন্ধিতায় আক্রান্ত রোগীদের পুনর্বাসনেও সহায়তা করতে পারবে।

তথ্যসূত্র: সিএমজি, সিসিটিভি

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

দ্রুত বুড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম—আছে ক্যানসার বাড়ার যোগসূত্রও

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মারা গেল আরও ৯ জন, মোট মৃত্যু ৭০০ ছুঁইছুঁই

রোববার ডিএসসিসির প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

দেশে প্রতিবছর পৌনে ২ লাখ মানুষের ক্যানসার শনাক্ত হয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের ৮৮০ মেশিন অকেজো: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এক দশক পর আবার মানব শরীরে বার্ড ফ্লু

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬৮৯

ক্যানসারের যে পাঁচ লক্ষণকে মানুষ বয়সের প্রভাব বলে ভুল করে