হোম > স্বাস্থ্য

ছোট্ট কাঁধে বোঝা কমান

উম্মে শায়লা রুমকী

আজকাল প্রায় প্রতিটি স্কুলে বইয়ের সংখ্যা বেড়েছে। মায়েদের দাবির মুখে স্কুল কর্তৃপক্ষ বেশি বেশি বাড়ির কাজ, শ্রেণির কাজ, ইংরেজি, বিজ্ঞান-সব বিষয়ে পণ্ডিত করার যুদ্ধে নেমেছে।

শিক্ষক আর অভিভাবকদের এই যুদ্ধ-যুদ্ধ খেলায় মূলত সমস্যায় পড়ছে আমাদের সন্তানেরা। ছোট ছোট শিশু ভারী স্কুলব্যাগ নিয়ে তিনতলা, চারতলার সিঁড়ি বেয়ে ক্লাস করছে। অনেকেই স্কুলব্যাগ সমানভাবে দুপাশে না নিয়ে কাঁধের একপাশে ঝুলিয়ে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ কেউ একপাশে ব্যাগ নেওয়াটা স্মার্টনেসও মনে করে।

দীর্ঘদিন এভাবে কাঁধে ব্যাগ নেওয়ার কারণে মাংসপেশি স্পজম বা শক্ত হয়ে যায়। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়ে ব্যথার সৃষ্টি হয়। একদিকে ভারী ব্যাগ ব্যবহারের ফলে দুই কাঁধে ভারসাম্য বা ব্যালান্সের ঘাটতি হয়। সে জন্য মেরুদণ্ডের এলাইনমেন্ট সরে যায় এবং ঘাড়, কোমরসহ অন্যান্য জয়েন্টে চাপের মাত্রা বেড়ে যায়। ফলে শিশুরা অন্যান্য জয়েন্টেও 
ব্যথা বোধ করে। 

যতটুকু ওজন
আমেরিকান শিশু একাডেমি ব্যাগপ্যাক নেওয়ার ক্ষেত্রে শিশুদের শরীরের ওজনের ১০ থেকে ১৫ শতাংশ নেওয়ার কথা বলছে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার শিশুর ওজন যদি হয় ৪০ কেজি, তাহলে ব্যাগের ওজন হবে ৪ থেকে ৫ কেজি। দুই কাঁধে সমানভাবে ওজন ভাগ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ব্যাগের ভারে শিশু ঝুঁকে না যায়।

ব্যথা হলে যা করবেন 
কাঁধের মাংসপেশিতে বরফ সেঁক দিতে পারেন। কিছু থেরাপিউটিক ব্যায়ামের মাধ্যমে ব্যথা কমানো যায়, তাই একজন বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। শিশুদের ফিটনেসের জন্য ফুটবল, ভলিবল, টেনিস, তায়কোয়ান্দো ইত্যাদি খেলার সুযোগ করে দিতে হবে। ফ্রোজেন ফুডের পরিবর্তে পুষ্টিকর, তাজা, সবুজ খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে।

স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব
শিশুদের সুস্থ থাকার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা সবচেয়ে বেশি। বাড়িতে অতিরিক্ত কাজ না দিয়ে ক্লাসেই পড়াশোনা এগিয়ে নেওয়া যেতে পারে। ক্লাস ওয়ার্কের নোটবুক স্কুলে রাখার ব্যবস্থা করা যেতে পারে। রুটিন অনুযায়ী বই নেওয়াকে উৎসাহিত করতে হবে।অতিরিক্ত বই বা রুটিনের বাইরে বই বহন করা শিশুদের জন্য কঠিন। বেশি বেশি গ্রুপ ওয়ার্ক বা দলীয়ভাবে স্কুলে পাঠদানের ব্যবস্থা করলে বইয়ের চাপ অনেকটাই কমানো সম্ভব। সবকিছুর আগে দরকার সচেতন হওয়া। অতিরিক্ত বইয়ের চাপ আমাদের সন্তানদের কাঁধে না তুলে দেওয়াই মঙ্গল।

লেখক: ফিজিওথেরাপি পরামর্শক, পিটিআরসি

বাংলাদেশে হামে কেন মৃত্যু থামছেই না, কোথায় ঘাটতি, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রদাহ কমাতে সহায়ক যেসব খাবার

সুস্থ অন্ত্র ও দীর্ঘায়ুর নতুন লাইফস্টাইল ট্রেন্ড

দীর্ঘস্থায়ী কিডনি রোগে দরকার সচেতনতা

চশমার বিকল্প আইসিএল সার্জারি, যা জানা জরুরি

ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রতিরোধ ও চিকিৎসা

অতি প্রক্রিয়াজাত খাবারের সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের সম্পর্ক নেই—বড় গবেষণায় দাবি

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

ডেঙ্গুর বড় শিকার তরুণেরা