হোম > স্বাস্থ্য

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬০৯ এবং নিশ্চিত হামে ৯৩ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১১ হাজার ৫৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৭ হাজার ৬১৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মৃত্যু হয়েছে।

দ্রুত বুড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম—আছে ক্যানসার বাড়ার যোগসূত্রও

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মারা গেল আরও ৯ জন, মোট মৃত্যু ৭০০ ছুঁইছুঁই

রোববার ডিএসসিসির প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

দেশে প্রতিবছর পৌনে ২ লাখ মানুষের ক্যানসার শনাক্ত হয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের ৮৮০ মেশিন অকেজো: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

এক দশক পর আবার মানব শরীরে বার্ড ফ্লু

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ৬৮৯

ক্যানসারের যে পাঁচ লক্ষণকে মানুষ বয়সের প্রভাব বলে ভুল করে

স্ট্রোকে মস্তিষ্কের ক্ষতি কমানোর উপায় খুঁজে পেয়েছেন চীনা গবেষকেরা