হোম > স্বাস্থ্য

করোনার জেএন.১ ভ্যারিয়েন্ট নিয়ে জাতীয় কমিটির সতর্কতা

জেএন.১ নামে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ভারতসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে এটি এখনো শনাক্ত না হলেও সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মাস্ক পরাসহ চারটি সতর্কতামূলক পদক্ষেপের সুপারিশ করেছে। 

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত কমিটির ৬৫তম সভায় নেওয়া সিদ্ধান্ত সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। 

১। হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতকর্তা হিসেবে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হলো। কোভিড-১৯ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে এটি সহায়ক হবে। 

২। সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বৈশ্বিক প্রতিবেদন পর্যালোচনা এবং দেশে নজরদারি জোরদার করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে সংক্রমণ বাড়লে কোভিড পরীক্ষা ও আইসিইউসহ দ্রুত চিকিৎসার সব প্রস্তুতি রাখার সুপারিশ করা হয়েছে। বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

৩। কোভিড ভ্যাকসিন বিষয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

৪। অস্ত্রোপচার অথবা অন্য কোনো রোগের চিকিৎসার আগে কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হয়েছে। কমিটি কেবল কোভিডের লক্ষণ/উপসর্গ থাকলে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। 

জেএন-১ নামের করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরনের দ্রুত ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য রয়েছে। ভাইরাসটিকে ‘আগ্রহের বিষয়’ হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই পাওয়া গেছে। 

তবে ভ্যাকসিন নেওয়া মানুষের জন্য ভাইরাসটি কম ঝুঁকিপূর্ণ হতে পারে।

সারা দেশে হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হাম চিকিৎসায় সরকারি-বেসরকারি হাসপাতালে বিশেষ নির্দেশনা

কিশোর স্বাস্থ্যসেবায় সেভ দ্য চিলড্রেন ও পরিবার পরিকল্পনার সমঝোতা স্মারক

কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১০০, আক্রান্তের ঝুঁকিতে ৬ মার্কিন নাগরিক

ইবোলা কী, কীভাবে ছড়ায়

২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

জনস্বাস্থ্য: মৃত্যুর গতিতে করোনা হেরেছে হামের কাছে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের আহ্বান

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুজনেই সিলেটে