হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৬ জনের।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্তের তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকায় দুজন ও সিলেটে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২৯ জন। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের। এ নিয়ে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক ও খুলনায় একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। এর মধ্যে ৬৬ জনের হাম শনাক্ত হয়েছে আর ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জনের। একই সময় হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

দিনে এক গ্লাসের কম মদ্যপানেও বাড়ে ১০ ক্যানসারের ঝুঁকি: গবেষণা

লবণাক্ততায় প্রজনন স্বাস্থ্য সংকটে উপকূলীয় নারীরা

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়াবহ, গুরুতর রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

গরমে চোখের যত্নে ১০ কাজ

বিড়াল পালনে বাড়তে পারে সিজোফ্রেনিয়ার ঝুঁকি

দেশে যেসব সামুদ্রিক মাছ পাওয়া যায়

পেট ঠান্ডা রাখতে পারে যে সবজিগুলো

শরীর ডিটক্স করার সহজ উপায়