হোম > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১৪১২, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সারা দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার আগ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৫৮ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। মোট ১ হাজার ৪১২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (২৫ নভেম্বর) মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন হাসপাতাল ছেড়েছে।