হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭০

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৭০ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০২, চট্টগ্রাম বিভাগে ৯০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭, খুলনা বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৫১, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে চলতি মাসে ৯ হাজার ৫৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন ও জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭১ জনের। এর মধ্যে চলতি মাসে ১৭ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।