গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ১ হাজার ৩২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৬ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩ জন, সিলেটে ৩৫ জন এবং চট্টগ্রামে ৮ জন রয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।