হোম > স্বাস্থ্য

সঠিকভাবে চোখের ড্রপ দেওয়ার নিয়ম

ফিচার ডেস্ক

চিকিৎসা বা চোখের পরিচর্যার প্রয়োজনে আমাদের প্রায় সময় আই ড্রপ ব্যবহার করতে হয়। তবে ভুল পদ্ধতিতে ড্রপ দিলে ওষুধ অপচয়ের পাশাপাশি চোখের ক্ষতি হয়ে যেতে পারে। সঠিক কৌশল জানা থাকলে ওষুধ সঠিকভাবে কাজ করতে পারে এবং চোখের স্বাস্থ্য সুরক্ষিত থাকে।

ব্যবহারের ধাপ

  • সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার তোয়ালে মুছে নিন। ড্রপের ক্যাপ খুলে পরিষ্কার জায়গায় রাখুন। ড্রপারের মুখটি পরিষ্কার কি না দেখে নিন।
  • মাথা পেছনের দিকে হেলে বা শুয়ে আঙুল দিয়ে নিচের পাতা টেনে পকেটের মতো বানান। ড্রপারের মুখ চোখের কাছে আনুন। ওপরের দিকে তাকিয়ে এক ফোঁটা ওষুধ ফেলুন।
  • হালকাভাবে চোখ বন্ধ করে ২ থেকে ৩ মিনিট নিচের দিকে তাকিয়ে থাকুন। এ সময় চোখের ভেতরের কোণ আঙুল দিয়ে চেপে রাখুন, যাতে ওষুধ নাকে বা মুখে না যায়।
  • চোখের চারপাশের বাড়তি তরল টিস্যু দিয়ে মুছে ফেলুন।

জরুরি টিপস

  • একই চোখে দ্বিতীয় ফোঁটা দিতে হলে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন।
  • ড্রপারের মুখ কখনো চোখ বা হাতে স্পর্শ করবেন না। এতে ইনফেকশন হতে পারে।
  • কন্টাক্ট লেন্স পরা থাকলে ড্রপ দেওয়ার অন্তত ১৫ মিনিট পর লেন্স পরুন।
  • একজনের আই ড্রপ কারও ব্যবহার ঠিক নয়।