হোম > স্বাস্থ্য

ঈদের সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে সতর্কতা

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

কন্টাক্ট লেন্স হলো একটি ছোট, পাতলা, স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ প্লাস্টিকের তৈরি ডিভাইস, যা সরাসরি চোখের কর্নিয়ার ওপর বসানো হয়। এর মূল উদ্দেশ্য হলো, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখা—যেভাবে চশমা কাজ করে। ঈদের আনন্দ ও সাজগোজের পূর্ণতা দিতে অনেকে চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। তবে উৎসবের ভিড়ে এবং দীর্ঘ সময় লেন্স ব্যবহার করার ক্ষেত্রে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।

বাজারে সাধারণত চার ধরনের কন্টাক্ট লেন্স রয়েছে। সেগুলো হলো হার্ড, সেমি সফট, সফট ও ডিসপোজেবল। হার্ড লেন্স একধরনের স্বচ্ছ প্লাস্টিক এবং বেশ ভালো দৃষ্টিশক্তি দিতে পারে। তবে এর ভেতর দিয়ে অক্সিজেন আসতে পারে না বলে ৪ ঘণ্টা পরপর খুলে ধুয়ে আবার পরতে হয়। সেমি সফট বা আরজিপি লেন্স বর্তমানে বেশি প্রচলিত। এগুলো অক্সিজেন পরিবহনে সক্ষম। সফট লেন্স প্লাস্টিকজাতীয় হলেও এর জলীয় অংশের পরিমাণ বেশি বলে এটি বেশ নরম ও আরামদায়ক।

লেন্স কেনার সময় যা খেয়াল রাখবেন

সঠিক আকৃতি: লেন্সের মাপজোখ অত্যন্ত সূক্ষ্ম হতে হয়। চোখের সঙ্গে সেট হওয়ার জন্য সঠিক আকৃতির লেন্স কেনা জরুরি।

মেয়াদ: লেন্স যে সল্যুশনে ডুবিয়ে রাখতে হয়, কেনার আগে অবশ্যই সেটির মেয়াদ আছে কি না, তা দেখে নিতে হবে।

মান ও ব্র্যান্ড: চোখের নিরাপত্তার জন্য ভালো মানের লেন্স কেনা উচিত। বিশ্বখ্যাত কিছু ব্র্যান্ডের মধ্যে রয়েছে আকুভিউ, বাউস অ্যান্ড লোম্ব, সিভা ভিশন, অ‍্যালকোন এবং জনসন অ্যান্ড জনসন ভিশন।

লেন্স ব্যবহারে ঝুঁকি

লেন্স ব্যবহারের আগে এর ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি।

» পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে চোখে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে।

» দীর্ঘ সময় লেন্স পরে থাকলে চোখে শুষ্ক ভাব ও জ্বালাপোড়া হতে পারে।

» লেন্স কর্নিয়া পর্যন্ত অক্সিজেন পৌঁছাতে বাধা দিতে পারে, যা দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ।

» লেন্স বা সল্যুশনের উপাদানে কারও অ্যালার্জি হতে পারে।

» সঠিকভাবে না পরলে চোখে আঁচড় বা ক্ষত হওয়ার আশঙ্কা থাকে।

ঈদের সাজে ও ব্যবহারে বিশেষ সতর্কতা

উৎসবের সময় চোখের সুরক্ষা নিশ্চিত করতে কিছু পরামর্শ দেন চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন মো. আরমান হোসেন রনি। তাঁর পরামর্শ হলো—

» আগে লেন্স পরে তারপর মেকআপ করতে হবে। আবার দিন শেষে মেকআপ তোলার আগে লেন্স খুলে ফেলতে হবে।

» লেন্স পরিষ্কারের জন্য শুধু নির্ধারিত সল্যুশন ব্যবহার করতে হবে। কখনোই পানি ব্যবহার করা যাবে না।

» সারা দিনের ঘোরাঘুরি শেষে ক্লান্তি থাকলেও লেন্স পরে ঘুমানো যাবে না। সেটি অবশ্যই খুলে ঘুমাতে হবে।

» লেন্সের কেস নিয়মিত পরিষ্কার করে শুকিয়ে ব্যবহার করতে হবে। ৩ মাস পরপর কেস বদলে ফেলা ভালো।

» লেন্স পরার পর যদি চোখে ব্যথা, লালচে ভাব অথবা দৃষ্টি ঝাপসা হয়ে যায়, তবে দ্রুত লেন্স খুলে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সংক্রামক ব্যাধি রোধে সতর্কতা এবং করণীয়

হিউম্যানয়েড রোবট দিচ্ছে অটিজমের চিকিৎসা

ঈদের পরে খাদ্যাভ্যাস কেমন হবে

দেশে প্রতি চারজনে একজন কিডনি রোগে আক্রান্ত: গবেষণা

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. প্রভাত

চিকিৎসকদের ৭০% শহরে, স্বাস্থ্যসেবায় বৈষম্য গ্রামে

কিডনি রোগীরা রোজায় কীভাবে খাবেন

ইফতার ও সেহরিতে চাই বিশেষ সতর্কতা

সরকারি হাসপাতালে হাজিরা দিয়েই চেম্বারে চিকিৎসক, নিবন্ধন স্থগিতের সুপারিশ মন্ত্রণালয়ের

কয় ঘণ্টা ঘুমালে কমবে ডায়াবেটিসের ঝুঁকি, জানালেন গবেষকেরা