হোম > স্বাস্থ্য

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

চলতি বছর মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭২০ জন। এযাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৫ জন।

আর মোট ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৯। সর্বশেষ মারা যাওয়া পুরুষ খুলনা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ মাসে দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শরীরে মদ্যপানের ক্ষতি অনেকটাই পুনরুদ্ধার সম্ভব—বিজ্ঞানীদের দাবি

দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকে ঢাকার শিশুরা: গবেষণা

হাম শনাক্ত ও উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৭ শিশু

হামের চিকিৎসায় চাপে পরিবার

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন

সারা দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ইউনিসেফের মাধ্যমে সাড়ে ৯ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের

জনস্বাস্থ্য: হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু

জলাতঙ্ক টিকার সংকটে দেশজুড়ে ভোগান্তি