হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ডা. আঁচল রায়। ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) আঁচল রায়।

আজ রোববার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

আজ রাতে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসক আঁচল রায় নোয়াখালী মেডিকেল কলেজের কৃতী শিক্ষার্থী ছিলেন।

এদিকে, তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

মন্ত্রী প্রয়াত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।