হোম > স্বাস্থ্য

স্মুদিতে কেন কলা মেশাবেন না

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

শরীরে দ্রুত পুষ্টি জোগাতে এবং শাকসবজি ও ফলের দৈনিক চাহিদা মেটাতে স্মুদির বিকল্প নেই। সকালে ঝটপট এনার্জি পেতে এক গ্লাস ফ্রুট স্মুদি অনেকের প্রিয়। আপনি হয়তো জানেন, স্মুদি তৈরির একটি ভুল অভ্যাসের কারণে এর আসল পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তাঁদের মতে, কিছু ফলের ভুল সংমিশ্রণ স্মুদির পুষ্টি শোষণ ক্ষমতা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেয়। গবেষক দলের প্রধান ড. হাভিয়ের ওটাভিয়ানি ব্যাখ্যা করেছেন, এর পেছনে দায়ী ‘পলিফেনল অক্সিডেজ’ নামক একটি এনজাইম। কলা খোসা ছাড়ানোর পর বাতাসে রাখলে কালো কিংবা বাদামি হয়ে যায়। এর পেছনে এই পিপিও এনজাইমই দায়ী। কলাকে ফ্ল্যাভানল-সমৃদ্ধ অন্যান্য ফলের সঙ্গে যখন ব্লেন্ড করা হয়, তখন কলার উচ্চমাত্রার পিপিও এনজাইম অন্য ফলের ফ্ল্যাভানল উপাদানগুলোকে নষ্ট করে ফেলে। ফলে শরীর তা শোষণ করতে পারে না।

কলার কারণে কমছে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের পুষ্টি

বেশির ভাগ মানুষ স্মুদিকে ঘন ও সুস্বাদু করতে এতে কলা ব্যবহার করেন। তবে গবেষণায় দেখা গেছে, বেরি অথবা আপেলের মতো ফলের সঙ্গে কলা মেশালে তা শরীরে ‘ফ্ল্যাভানল’ নামক গুরুত্বপূর্ণ উপাদান শোষণে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। ফ্ল্যাভানল হলো উদ্ভিজ্জ অ্যান্টিঅক্সিডেন্টের (পলিফেনল) একটি ধরন। এটি হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপেল, নাশপাতি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আঙুর ও কোকোতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভানল থাকে। তবে অন্য ফলের সঙ্গে স্মুদিতে মাত্র একটি কলা যোগ করার কারণে রক্ত এবং প্রস্রাবে ফ্ল্যাভানল শোষণের পরিমাণ প্রায় ৮৪ শতাংশ কমে যায়।

যেভাবে বানাবেন সঠিক স্মুদি

  • স্মুদিতে পিপিও এনজাইম কম থাকে, এমন ফল বেছে নিতে হবে। যেমন আনারস, কমলা, আম কিংবা ঘনত্বের জন্য টক দই ব্যবহার করা যেতে পারে।
  • সকালে যদি কলা ছাড়া স্মুদি আপনার একদম না চলে, তাহলে এর সঙ্গে অন্য ফ্ল্যাভানল-সমৃদ্ধ ফল মেশানো বন্ধ করুন। কলা দিয়ে আলাদা স্মুদি বানিয়ে নিন।

সূত্র: ডেইলি মেইল

আবিষ্কৃত হয়েছে ডেঙ্গু ভ্যাকসিন

হজমপ্রক্রিয়া ধীরগতি হওয়ার কারণ, লক্ষণ ও সমাধান

প্রতিদিন মাত্র ১০ সেকেন্ড এক পায়ে দাঁড়ানো কেন জরুরি

লবঙ্গের ৮ স্বাস্থ্য উপকারিতা

যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

সাবেক রাষ্ট্রপতির অটোনমিক নিউরোপ্যাথি রোগটি কী, কেন হয় এবং লক্ষণ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

কৈশোর স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির তাগিদ

হামের উপসর্গে মৃত্যু আরও ২, মোট ৮০৫