হোম > স্বাস্থ্য

গুরুতর করোনা রোগী ছাড়া প্লাজমা নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার মৃদু বা মাঝারি উপসর্গ থাকা রোগীদের প্লাজমা থেরাপি না দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১৬ হাজার ২৩৬ জন করোনা রোগীর ওপর পরীক্ষা চালিয়ে তারা এই পরামর্শ দিয়েছে। 

চিকিৎসাবিষয়ক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বর্তমান প্রমাণে দেখায় যে এটি বেঁচে থাকার জন্য খুব সহায়তা করে না। এ ছাড়া ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা হ্রাস করে না। পাশাপাশি এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।

মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। রক্তের মধ্যে প্রায় ৫৫ শতাংশ ই থাকে হলুদাভ রঙের এই প্লাজমা। 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে একধরনের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। 

তাদের শরীর থেকে প্লাজমার মাধ্যমে সংগ্রহ করা এই অ্যান্টিবডি যদি করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তখন তার শরীরে সেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়। তখন সেও সুস্থ হয়ে ওঠে। 

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

বর্ষার শুরুতেই ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক ২০ ঘণ্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১৬

বেশি ঘুমও কি কম ঘুমের মতোই ক্ষতিকর

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ব্রিটেনে শিশুদের মধ্যে উৎকণ্ঠার ‘মহামারি’, মানসিক চিকিৎসা নিয়েছে ১০ লাখ

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১২

চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীকে বহন করতে হয়: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী