হোম > ফ্যাক্টচেক > দেশ

গোলাপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক ডেস্ক

গোলাপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে ভাঙচুর দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে গোলাপগঞ্জের পরিস্থিতি।

আলোচিতে দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে (, , , , , , , , )

আজকের পত্রিকার অনুসন্ধান

‘এনসিপির পদযাত্রা আজ সিলেটের গোলাপগঞ্জে, নেতা যাওয়ার আগেই অনুষ্ঠান শেষ পর্যায়ে’ দাবিতে প্রচারিত ওই ভিডিওতে বেশ কয়েকজন ব্যক্তিকে একটি মঞ্চ এবং মঞ্চের সামনে রাখা চেয়ার ভাঙচুর ও ছুড়ে ফেলতে দেখা যায়।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে বেসরকারি সংবাদ চ্যানেল সময় টিভির-এর অফিশিয়াল ফেসবুক পেজে গত বছরের ৬ ডিসেম্বর শেয়ার করা একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘কেন আড়িয়াল খাঁ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভাঙচুর চালায় গ্রামবাসী?’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

সময় টিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে একাধিক (, ২, , ) গণমাধ্যমে আলোচিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওর একটি দৃশ্যের মিল রয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনগুলোতে জানা যায়, বরিশালের গৌরনদী ও মুলাদী উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত একটি সেতুর নামকরণকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে সেতুর নাম পরিবর্তন করে ‘৩৬ জুলাই সেতু’ রাখা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে সেতু নির্মাণে অবদান রাখা সাবেক অর্থসচিব এমদাদুল হক মজনুকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করে।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

তবে গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতারা পৌঁছানোর আগেই মঞ্চ ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য না হলেও, আজ ( ৩০ জুলাই) সিলেটে এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। দুপুরে গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে আলোচনা সভা শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের নেতাদের বহর কানাইঘাটের উদ্দেশে রওনা দিলে তাঁদের গাড়িবহরে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ ঘটনায় বহরের একটি গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হননি।

পরে সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তোলেন। বিকেলে পাঁচমাইল বাজারেও তাঁদের গাড়িবহর দ্বিতীয় দফায় বাধার মুখে পড়ে। তবে জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দুটি ঘটনাই বিচ্ছিন্ন এবং নেতাদের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।

সিদ্ধান্ত

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলাকালে নেতাদের আসার আগেই মঞ্চ ভাঙচুর করা হয়েছে—দাবিটি সঠিক নয়। বরং, ভাইরাল ভিডিওটি গত বছরের ডিসেম্বরে বরিশালের এক সেতুর নামকরণকে কেন্দ্র করে ঘটা ভাঙচুরের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লক্ষ লক্ষ জনতাকে নিয়ে এনসিপির হবিগঞ্জে ঢোকার দাবিতে প্রচারিত ভিডিওটি নোয়াখালীর

২৬ মামলায় জয়ী ‘ভুয়া আইনজীবী’ নিজের মামলায় লড়ে জিতেছেন—দাবিটি বানোয়াট

নরেন্দ্র মোদিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

সন্তানের সামনে বাবাকে হত্যা করলেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

পদত্যাগ নিয়ে জিয়াউর রহমান সম্পর্কে এমন কথা বলেননি সাবেক রাষ্ট্রপতি সায়েম

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার

ফ্যামিলি কার্ড চাওয়ায় পেটালেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ইলিশের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রীর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

বিবস্ত্র মরদেহ সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে তোলার ভিডিওটি ভারতের