হোম > ফ্যাক্টচেক > দেশ

অভিনেত্রী শাওন গ্রেপ্তারের খবরটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

মেহের আফরোজ শাওন গ্রেপ্তার দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

জুলাই গণ-অভ্যুত্থানকে অবমাননা ও কটাক্ষ করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। গত ৩ জুলাই আলোচিত দাবিতে ফেসবুকের একাধিক ( , ) পোস্ট শেয়ার রকরা হয়।

‘Media News’ নামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টটিতে ১ হাজার ৮০০ রিয়েকশন, ৩৫১ কমেন্ট এবং ১৫৬শেয়ার রয়েছে। পোস্টটির কমেন্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। কেউ ‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট করেছেন, আবার কেউ লিখেছেন, ‘খবরটি সত্য হলে আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে, কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন কি না, তা নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম কিংবা শাওনের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর গ্রেপ্তার হওয়ার কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে একাধিক (, ,, , ) জাতীয় গণমাধ্যমে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৪ জুলাই (শনিবার) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, অভিযোগটি পাওয়ার পর নিয়ম অনুযায়ী তা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। বর্তমানে অভিযোগটির তদন্ত চলছে এবং তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ, তাঁর বিরুদ্ধে কেবল তদন্ত চলছে, তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

এ ছাড়া ‘Media News’ নামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টের কমেন্টে দেওয়া একটি ওয়েবসাইটের লিংকে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপনার দেওয়া দাবি, ‘‘জুলাই-২৪ কে অবমাননা করায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ১২ বছর...’ এ মুহূর্তে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিতভাবে সমর্থিত নয়। সাম্প্রতিক প্রতিবেদনে তাঁর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে বিতর্ক, সমালোচনা ও বিভিন্ন দাবির কথা এসেছে। তবে ১২ বছরের সাজা হয়েছে, এমন তথ্য নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করা যায়নি।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

উল্লেখ্য, গত ১ জুলাই মেহের আফরোজ শাওন তাঁর ফেসবুক পেজে জুলাই আন্দোলন নিয়ে একটি পোস্ট দেন, যা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। পরবর্তীতে অবশ্য শাওনের ফেসবুক পেজে সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি ছড়ানো হয়েছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ডে-কেয়ার সেন্টারে শিশুর মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়

বাংলাদেশে পুশ ইনের চেষ্টার ভিডিওকে ছড়ানো হচ্ছে ‘ভারতে অনুপ্রবেশের’ ঘটনা বলে

সাঙ্গু নদী থেকে উদ্ধার শিশু আরেফিনকে তুরাগে ছাত্রলীগ কর্মীর লাশ বলে দাবি

শিশুর কোলে গন্ধগোকুল, সঙ্গে শজারু—ভাইরাল ভিডিওটি শ্রীলঙ্কার

তুরাগ নদে ছাত্রলীগ নেতা-কর্মীর লাশ উদ্ধারের দাবিটি গুজব, ভিডিওটি সড়ক দুর্ঘটনার

ভারতে খুন ও ‘অপহরণের’ ভিডিওকে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি দাবিতে প্রচার

চুরি, ছিনতাই ও অগ্নিকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনাবাহিনীর অবস্থান নিয়ে প্রচারিত দাবিটি বানোয়াট

বিশাল মিছিলটি আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর নয়, ২০২৪ সালে গোপালগঞ্জের

মেহেরপুরে ফার্মেসি দোকানিদের মারামারির ভিডিওকে চাঁদাবাজির ঘটনা বলে প্রচার