হোম > ফ্যাক্টচেক > দেশ

ওই সাত শিশু এক মায়ের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’

ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।

ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।

সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পারিবারিক কলহের ভিডিওকে রাজনৈতিক রূপ দিয়ে আ. লীগের অফিশিয়াল পেজে প্রচার

দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনাটি গত বছরের

আন্তপার্লামেন্টারি ইউনিয়ন আ. লীগের পক্ষে মতামত দিয়েছে দাবিটি ভুয়া

আ.লীগ নেতার শিশুসন্তানকে ধর্ষণ ও হত্যা দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

‘নামাজ পড়লে ১০ নম্বর কম’ শিরোনামে শিক্ষকের খণ্ডিত বক্তব্য দিয়ে অপপ্রচার

আদালত চত্বরে শাশুড়ি ও স্ত্রীকে জামাইয়ের মারধরের ভিডিওকে সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন বলে প্রচার

গোপালগঞ্জে লাগাতার মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৪ সালের

‘সরকার অটোচালকদের পেটে লাথি দিচ্ছে’ দাবিতে ছড়ানো ভিডিওটি নয় বছরের পুরোনো

মুসলিম ফার্নিচার ব্যবসায়ীর কারখানায় আগুনকে চাঁদার দাবিতে হিন্দু বাড়িতে আক্রমণ বলে প্রচার

ধর্ষণ মামলার আসামিদের বাড়িতে স্থানীয়দের অগ্নিসংযোগকে সংখ্যালঘু নিপীড়ন বলে প্রচার