হোম > ফ্যাক্টচেক > দেশ

গ্যাস-সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক

ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধের দাবিতে প্রচারিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

গ্যাস-সংকটের কারণে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সময়ের আলো, এনপিবি নিউজ,‘Independent Television, আগামীর সময়-সহ একাধিক গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

আজ সোমবার (৩ আগস্ট) বেলা ৩টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘Independent Television’-এর অফিশিয়াল ফেসবুক পেজে আলোচিত ফটোকার্ডটি শেয়ার করা হয়। শেয়ার করা ওই পোস্টে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ১৩ হাজার রিঅ্যাকশন, ১ হাজার ৪০০ কমেন্ট ও শেয়ার হয়।

শেয়ার করা ফটোকার্ডটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ডিবিএল গ্রুপের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বিকেল ৪টার দিকে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। সেখানে প্রতিষ্ঠানটি জানায়, কিছু পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবিএল গ্রুপের সব কারখানা বন্ধের যে খবর প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। একই সঙ্গে তারা কেবল ডিবিএল গ্রুপের অফিশিয়াল যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানায়।

ডিবিএল গ্রুপের ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

একই তথ্য পাওয়া যায় ঢাকা পোস্টখোলা কাগজের প্রতিবেদন থেকেও। এসব প্রতিবেদনে বলা হয়, গ্যাস-বিদ্যুতের সংকটে ডিবিএল গ্রুপের সবগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে, সেটি সঠিক নয়। বরং তাদের সবগুলো পোশাক কারখানা সচল রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম ডিবিএল গ্রুপের সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। গ্যাস-সংকটের কারণে আমাদের কোনো কারখানা বন্ধ হয়নি। সব কারখানাই স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।’

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই শিল্প গ্রুপটি বর্তমানে মাসে ৪০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। গ্রুপটির কার্যক্রম পোশাক, বস্ত্র, টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ওষুধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা থেকে শুরু করে ডিজিটাল রূপান্তর সেবা খাত পর্যন্ত বিস্তৃত।

সিদ্ধান্ত

গ্যাস-সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে—এমন দাবি সঠিক নয়। প্রতিষ্ঠানটির নিজস্ব বক্তব্য ও একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের সব পোশাক কারখানা স্বাভাবিকভাবে চালু রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

‘আ.লীগ নেতার স্ত্রীকে হত্যা’—দাবিতে ছড়ানো হচ্ছে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া

গোলাপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

লাখ লাখ লোককে নিয়ে এনসিপির হবিগঞ্জে ঢোকার দাবিতে প্রচারিত ভিডিওটি নোয়াখালীর

২৬ মামলায় জয়ী ‘ভুয়া আইনজীবী’ নিজের মামলায় লড়ে জিতেছেন—দাবিটি বানোয়াট

নরেন্দ্র মোদিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

সন্তানের সামনে বাবাকে হত্যা করলেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

পদত্যাগ নিয়ে জিয়াউর রহমান সম্পর্কে এমন কথা বলেননি সাবেক রাষ্ট্রপতি সায়েম

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার