হোম > প্রবাস

মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক সন্ধ্যা

আজকের পত্রিকা ডেস্ক­

কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য বিষয়ক এক মনোজ্ঞ সন্ধ্যা। বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট হলে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের স্লোগান ছিল- ‘ভাষা হোক বিশ্ব শান্তির বার্তাবাহক।’ অনুষ্ঠানে কিংসটন ও পার্শ্ববর্তী এলাকার প্রাদেশিক আইনসভার সদস্য (এমপিপি) ড. টেড শু স্বাগত বক্তব্য দেন।

শীতকালীন সেমিস্টার পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও অন্যান্য সাংস্কৃতিক জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও বহু ভাষাভিত্তিক অনুষ্ঠানে অংশ নেন। বাংলা ভাষাসহ কেনিয়ার সুহেলি ভাষায় কবিতা ও গান ছিল অনুষ্ঠানের আবহ উদ্দীপক। শিশুদের কবিতা ছিল মনোমুগ্ধকর।

স্থানীয় বাংলাদেশি পরিবারসহ অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার

কানাডার কিংস্টনে তুষারপাতে সিক্ত  বাংলাদেশি কমিউনিটির ঈদ উদ্‌যাপন

টরন্টোতে ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার