হোম > ছাপা সংস্করণ

ট্রান্সেলভেনিয়ার শেষ রোমাঞ্চ

মোশারফ হোসেন, ঢাকা

হোটেল ট্রান্সেলভেনিয়ার ১২৫ বছর পূর্ণ হওয়ার পর তার মালিক ড্রাকুলা সিদ্ধান্ত নেয়, এবার সে বিশ্রামে যাবে। মেয়ে ম্যাভিসের হাতেই পুরো দায়িত্ব সঁপে দিতে চায় ড্রাকুলা। কিন্তু জামাতা জনি এ বিষয়টা জানার পর হোটেল নিয়ে সে তার পরিকল্পনার কথা জানায়। ড্রাকুলা ভাবতে শুরু করে, জনি হয়তো হোটেলটা ধ্বংস করে দিতে পারে। তাই সে ফন্দি আঁটে।

জনিকে বলে, সে যদি অতিকায় কোনো প্রাণী বা দানব হতে পারে, তবেই সে হোটেলের দায়িত্ব পাবে। যেই কথা সেই কাজ। জনি বেন হেলসিংয়ের সহায়তায় দানবে পরিণত হয়। ড্রাকুলা বিষয়টা জানার পর অনেক চেষ্টা করে জনিকে স্বাভাবিক মানুষে পরিণত করতে। কিন্তু উল্টো ড্রাকুলা সাধারণ মানুষে পরিণত হয়। ড্রাকুলার আরও কিছু দানব বন্ধু সাধারণ মানুষে পরিণত হয়।

এমন পরিস্থিতিতে সবাই জানতে পারে, দক্ষিণ আমেরিকার একটি গুহায় এমন একটি মূল্যবান পাথর আছে, যার মাধ্যমে সবাই আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। জনি আর ড্রাকুলা ছোটে সেদিকে। পথে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। ড্রাকুলা নিজের ভুল বুঝতে পারে এবং জনিকে বলে, সে আসলে মিথ্যে বলেছিল। বাস্তবে হোটেল চালাতে দানব হওয়া লাগে না।

জনি খুবই দুঃখ পায়। সে ভাবে, ড্রাকুলা তাকে এখনো পরিবারের একজন ভাবতে পারেনি। রাগে-অভিমানে সে চলে যায় সবাইকে ছেড়ে। ধীরে ধীরে আরও শক্তিশালী দানব হতে থাকে সে। তাকে ফেরানোই দুষ্কর হয়ে পড়ে।

ড্রাকুলা ও তার মেয়ে ম্যাভিস দুজনেই বিপদে পড়ে। কীভাবে জনির রাগ ভাঙাবে তারা? শেষে কি জনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে?

এমনই সব রহস্যের উত্তর মিলবে ‘হোটেল ট্রান্সেলভেনিয়া’র চতুর্থ ও শেষ কিস্তি ‘হোটেল ট্রান্সেলভেনিয়া: ট্রান্সফরম্যানিয়া’ সিনেমায়।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস