হোম > ছাপা সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জব্বার খানের দাফন সম্পন্ন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জব্বার খানকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় তাঁকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন, থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহিদুল ইসলাম।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মো. জব্বার খান গত শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও উপজেলা আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস