হোম > ছাপা সংস্করণ

১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাহীন রহমান, পাবনা

সখীপুরে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গত রোববার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এসব ইউপিতে শুধু চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কাঁকড়াজান ইউনিয়নে ২ জন, বহেড়াতৈল ৪ জন, যাদবপুর ৪ জন ও বহুরিয়া ইউনিয়নে ৩ জন।

আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এঁদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। তবে ভোটের মাঠে এই ১৩ জনই টিকে থাকবেন কিনা তা জানতে ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। চারটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ওই ১৩ চেয়ারম্যান প্রার্থী ছাড়া সাধারণ ইউপি সদস্য পদে ৬১ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষদিন পর্যন্ত চারটি ইউনিয়নে মোট ১১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক বলেন, ২০ অক্টোবর মনোনয়নপত্রের যাচাই-বাছাই, ২১ থেকে ২৩ অক্টোবর বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তি, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোট হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস