হোম > ছাপা সংস্করণ

লক্ষ্মীছড়িতে ১১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৩টি ইউপিতে ১১ জন চেয়ারম্যান এবং ১০৬ জন সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীসহ মোট ১১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

লক্ষ্মীছড়ি সদর ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ৪ জন। এদের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগে মনোনীত উষাজাই চৌধুরী ছাড়াও প্রবিল কুমার চাকমা আনারস, স্বপন চাকমা মোটরসাইকেল ও জয়া চাকমা চশমা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

দূল্যাতলী ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ২ জন। এদের মধ্যে উচাইপ্রু মারমা নৌকা ও ত্রিলন চাকমা চশমা প্রতীক পেয়েছেন।

বর্মাছড়ি ইউপিতে চেয়ারম্যান পদে লড়বেন ৫ জন। এদের মধ্যে আওয়ামী লীগে মনোনীত নীলবর্ণ চাকমা নৌকা, হরিমোহন চাকমা ঘোরা, পাইসুখই মারমা চশমা, লক্ষ্মীধন চাকমা টেবিল ফ্যান ও সুইশালা মারমা আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কিরণ বিকাশ চাকমা বলেন, ‘আমরা সব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেছি। অনেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্দিষ্ট প্রতীকের চাহিদা ছিল। এ জন্য লটারির মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়েছে।’

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে