হোম > ছাপা সংস্করণ

র‍্যাবের হাতে মাদকসহ আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ৬৮ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজাসহ ৫ বোতল বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান।

মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুনী লাকসাম সড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ বোতল ফেনসিডিলসহ মো. দেলোয়ার হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা। অপর অভিযানে সদরের বামইল পূর্বপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজা ও ৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার ইটাল্লা এলাকার মো. জিলানী (৩৩), মো. বাবর মিয়া সেন্টু (২০) ও মো. আবুল হাসেম আবুল (৩০)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে