হোম > ছাপা সংস্করণ

নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

বানারীপাড়া প্রতিনিধি

বেসরকারি সংস্থা ‘উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কে’র উদ্যোগে বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায়। ‘কমলা রঙের বিশ্ব গড়ি: নারীর প্রতি সহিংসতা বন্ধ করি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সভাপতি ফিরোজা বেগম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন। মাঠ সংগঠক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।