হোম > ছাপা সংস্করণ

সনদ জালিয়াতি, প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাল সনদ দিয়ে চাকরিতে যোগদান করার দায়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগ নিজেদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। 

মাউশির সরকারি মাধ্যমিক-৩ শাখার উপসচিব মোছা. শাম্মী আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন’ জামালগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের জাল সনদ দাখিলের বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় গত ২২ নভেম্বর তারিখের প্রজ্ঞাপনটি (৩৭.০০. ০০০০.০৭১. ১১.০০৩. ২০১৫.২১৭২) নির্দেশক্রমে বাতিল করা হলো। 

এর আগে গত ২২ নভেম্বর একই শাখার অপর উপসচিব মোসা. রোকেয়া পারভীন রাষ্ট্রপতির আদেশক্রমে লুৎফুর রহমানকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের আদেশ জারি করেন। নিয়োগ আদেশের কপিতে ৯টি শর্তসহ ৬ষ্ঠ গ্রেডে জাতীয় বেতনস্কেল ২০১৫ নির্ধারণ করে প্রশাসনিক বিষয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে গতকাল জামালগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান প্রজ্ঞাপনের বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটা সঠিক নয়। অন্যদের একটি বিষয়ে ভুল-বোঝাবুঝিতে এটি হয়েছে। আমি এ জন্য ঢাকায় আছি।’ সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে এ রকম একটি প্রজ্ঞাপন হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত এখনো জানতে পারিনি।’

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে