হোম > ছাপা সংস্করণ

মুরাদনগরে মাদকসহ গ্রেপ্তার ২

মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে দুই কেজি গাঁজা ও ৩০টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রামে পৃথক দুইটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাঙ্গেরকুট গ্রামের মিন্টু মিয়া (৩৮) ও কবির মিয়া (৩৮)।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গেরকুট এলাকায় বিশেষ পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাঁদের বসত বাড়ি থেকে ইয়াবা ও গাঁজাসহ তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস