হোম > ছাপা সংস্করণ

দেবহাটায় গৃহবধূকে মারধরের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি

দেবহাটার পলগাদায এলাকায় বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে ঐশী সুলতানা (২২) নামে গৃহবধূকে মারপিট ও বসত বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে।

ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত ঐশী সুলতান জানান, ‘আমার স্বামী দিন মুজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি সাপমারা খাল খনন কালে আমরা উচ্ছেদ হই। সেখান থেকে ভাশুর রফিকুল ও আমার জা সাজিদা বেগম আমাদের বসতঘর থেকে উচ্ছেদ করতে বিভিন্ন পাঁয়তারা করতে থাকেন। গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাঁরা আমাদের উচ্ছেদ করতে বসতঘর ভাঙচুর করে।’

ঘটনায় আহত গৃহবধূর স্বামী ডালিম দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস