হোম > ছাপা সংস্করণ

বানীপুরে মেছো বিড়াল আটক

সদর দক্ষিণ প্রতিনিধি

সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের বানীপুর গ্রামে একটি মেছো বিড়াল আটক করেছেন স্থানীয় যুবকেরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

বানীপুর গ্রামের মফিজুল ইসলাম জানান, ভাতিজা সাইফুল ইসলাম বাড়ির পাশের খেতে পরিচর্যা করার সময় মেছো বিড়ালটি দেখতে পান। এরপর খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে কয়েকজন যুবক একত্র হয়ে জাল দিয়ে বিড়ালটিকে আটক করেন। এদিকে খবর পেয়ে লোকজন বৃষ্টি উপেক্ষা করে বিড়ালটি দেখতে ভিড় করেন।

সদর দক্ষিণ উপজেলা বন কর্মকর্তা মো. ফজলে রাব্বি সরকার জানান, বিড়ালটি উদ্ধার করে রাজেশপুর ইকোপার্কে ছেড়ে দেবেন। তবে গতকাল বিকেল সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিড়ালটি উদ্ধার করা হয়নি।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস