☰
হোম
>
ছাপা সংস্করণ
ঠোঁট গোলাপি করতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২৬ জুলাই ২০২২, ০৬: ৪১
সবাই নিজের ঠোঁট দেখতে চায় আকর্ষণীয় ভাবে। খুব সহজে সেটা করা সম্ভব।
যা করবেন
আধা চা-চামচ করে হলুদ ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে ধীরে ধীরে ঠোঁট গোলাপি হয়ে উঠবে।
নিয়মিত ঠোঁটে মালিশ করুন বিটরুট। মালিশের পর ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁট জলপাই তেল দিয়ে মালিশ করুন। এতে ঠোঁটের রং হালকা হবে, আর্দ্রতা বজায় থাকবে এবং মসৃণ হবে।
এক চামচ মাখনের সঙ্গে চিনির দানা মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে দিনে কয়েকবার ঠোঁটে মালিশ করুন।
অ্যালোভেরা ত্বকের মেলানিন কমায়। তাজা অ্যালোভেরা ঠোঁটে মালিশ করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আঙুল দিয়ে নারকেল তেল ঠোঁটে মালিশ করুন, কালচে ভাব কমে গিয়ে ঠোঁট উজ্জ্বল হয়ে উঠবে।
হোম
আর্কাইভ
ইপেপার
জাতীয়
রাজনীতি
অপরাধ
ফ্যাক্টচেক
খেলা
ওয়েব স্টোরি
বিনোদন
বিশ্ব
অর্থনীতি
স্বাস্থ্য
শিক্ষা
প্রযুক্তি
সারা দেশ
জীবনধারা
মতামত
বিশ্লেষণ
ছবি
ভিডিও
শিল্প-সাহিত্য
ছাপা সংস্করণ
পরিবেশ
চাকরি
বিজ্ঞান
সাক্ষাৎকার
নারী
ল–র–ব–য–হ
পথের কথা
ইসলাম
আড্ডা
বিশেষ সংখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬
আরও