হোম > ছাপা সংস্করণ

গৃহবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে নাজিরপুর থানায় স্থানীয় রাসেল শেখকে (৩০) আসামি করে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই গৃহবধূ বৃহস্পতিবার বিকেলে তাঁর ১০ থেকে ১২টি ছাগল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য একটি কলাবাগানে গিয়েছিল। তখন স্থানীয় রাসেল শেখ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর ডাকচিৎকারে রাসেল শেখ পালিয়ে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রসেন কুমার শানা বলেন, ‘রাসেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।’

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিদুল ইসলাম বলেন, ‘ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস