হোম > ছাপা সংস্করণ

ছোলা যাবে সহজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবজি ছুলতে ধৈর্যের সঙ্গে সময়ও লাগে অনেক। তবে কয়েকটি কৌশল শিখে নিলে সহজে সবজি ও ফল ছুলতে পারবেন।

  • পেঁয়াজের খোসা ছাড়ানোর আগে মাঝ বরাবর কেটে নিন। এতে খোসা ছাড়ানো সহজ হবে।
  • টমেটোর ছাল তুলতে চাইলে ফুটন্ত পানিতে টমেটো ছেড়ে দিন। ৩০ সেকেন্ড পর তুললে ছাল ছোলা সহজ হবে।
  • কমলার দুই দিকের মাথা আগে কেটে নিতে হবে। এরপর খোসার ওপরটায় ছুরি দিয়ে ছয়টি জায়গায় লম্বালম্বিভাবে কাটতে হবে। এরপর হাত দিয়ে খুব সহজেই পুরো কমলা ছোলা যাবে।
  •  পাতলা চাকা করে আদা কেটে একটি বাটিতে রাখুন। এরপর পানির মধ্যেই কচলে ধুয়ে ফেলুন। ভালো করে কচলানোর পর আলাদা বাটিতে আদা রাখলেই দেখতে পাবেন ছাল উঠে গেছে।