হোম > ছাপা সংস্করণ

চুলের আগা ফাটা রোধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একবার চুলের আগা ফাটতে শুরু করলে ঠিক করা কঠিন হয়ে পড়ে। আগা ফাটা রোধে আগেভাগেই কিছু বিষয় মেনে চলতে পারেন।

  • আগা ফাটলে চুল ছেঁটে ফেলাই ভালো সমাধান।
  • শ্যাম্পু করার আগের দিন চুলে নারকেল তেল দিন। এতে চুলের স্বাস্থ্য ঠিক থাকবে এবং আগা ফাটার আশঙ্কা কমবে।
  • মজবুত চুলের জন্য ডিম, ফল, মাংস, সামুদ্রিক খাবার, পানি ও সবজি খেতে হবে। এতে চুল ভালো থাকবে এবং আগা ফাটবে না।
  • হেয়ার স্ট্রেইটনারের তাপমাত্রা ১৯০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়াবেন না। তাতে চুলের আগা ফেটে যাবে।
  • সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে চুলের ক্ষতি হয় এবং ধীরে ধীরে আগা ফাটতে শুরু করে। তাই রোদে গেলে হ্যাট, স্কার্ফ কিংবা ওড়না দিয়ে চুল ঢেকে রাখুন।