হোম > ছাপা সংস্করণ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বানিয়াচংয়ের দুজন যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

দুর্ঘটনায় নিহতেরা হলেন-সিয়াম আহমদ (২২) ও ফাহিম আহমেদ (২২)। তাঁরা দুজন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে সিয়াম আহমেদ ও দাসপাড়া গ্রামের মহিউদ্দিন মিয়ার ছেলে ফাহিম আহমেদ বন্ধু ছিলেন। তাঁরা রাহেল মিয়া ও জীবন আহমেদকে নিয়ে শায়েস্তাগঞ্জ ঘুরতে যান। বানিয়াচং ফেরার পথে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে। এ সময় পেছনে থাকা অন্য দুই বন্ধুর মোটরসাইকেলও দুর্ঘটনা হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান সিয়াম আহমেদ। গুরুতর আহত ফাহিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বানিয়াচংয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস