হোম > ছাপা সংস্করণ

হিজলায় আগুনে পুড়ল ভিক্ষুকের বসতঘর

হিজলা প্রতিনিধি

হিজলা উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুকের বসতঘর আগুনে পুড়ে গেছে। বরজালিয়া ইউনিয়নের বরজালিয়া গ্রামে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক আবুল হোসেন বেপারী (৭০) কাঁদতে কাঁদতে বলেন, ‘গত ২৩ জানুয়ারি আমার স্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা যান। সে শোক না কাটতেই আমার ঘরটি গতকাল রাতে আগুন লেগে পুড়ে যায়।’

হিজলা থানা ফায়ার সার্ভিস কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার বলেন, ‘আমরা ১ ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার বলেন, ‘আবুল হোসেনকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করেছি। ’

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে