হোম > ছাপা সংস্করণ

দেশি-বিদেশি চিকিৎসা গবেষকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দেশি-বিদেশি চিকিৎসা গবেষকদের দিনব্যাপী মিলনমেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে বসে এ মিলন মেলা।

‘ইনস্টিটিউশনাল রিসার্চ সিম্পোজিয়াম (আইআরএস) ’ শীর্ষক সেমিনারে দেশ-বিদেশের ৩৪ জন খ্যাতনামা গবেষক উপস্থাপন করেন গবেষণাপত্র। একই অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েক জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। যৌথভাবে এর আয়োজন করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) এবং সিআইএমসিএইচ নার্সিং কলেজ। এতে ‘গবেষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন’ শীর্ষক স্মারক বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

এই আয়োজনে মোট ৪০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এতে অধ্যাপক ডা. এম এ ফয়েজ ও অধ্যাপক ডা. মো. ইসমাইল খানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে