হোম > ছাপা সংস্করণ

এক কমিটিতেই দেড় যুগ ছাত্রলীগের

মাহিদুল ইসলাম মাহি, হরিরামপুর (মানিকগঞ্জ) 

হরিরামপুরের বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছে ২০০২ সালে। ওই এক কমিটি দেড় যুগ পার করেছে। নতুন কমিটি না হওয়ায় সাংগঠনিক নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না বলে মনে করছেন নেতা-কর্মীরা।

জানা যায়, ২০০২ সালে ফরিদুর রহমান ফরিদকে সভাপতি ও দুলাল আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে ছাত্রলীগের তৎকালীন সভাপতি আমিনুর রহমান মিল্টন ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। সভাপতি ফরিদপুর রহমানের এক সন্তান হাই স্কুলে এবং সাধারণ সম্পাদক দুলাল আহমেদের দুই মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে।

বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ বলেন, বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নেই দেড় যুগ হলো। নতুন নেতৃত্ব জরুরি হয়ে গেছে।

বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ বলেন, ‘২০০২ সালে আমাকে সাধারণ সম্পাদক আর ফরিদুর রহমান ফরিদকে সভাপতি করে বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন হরিরামপুর উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আমিনুর রহমান মিল্টন ও সাধারণ সম্পাদক হায়দার আলী তারেক। কিন্তু দেড় যুগ পার হয়ে গেছে, তবে এখনো কমিটি হয়নি। ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বাড়াতে, সাংগঠনিক নেতৃত্ব বাড়াতে কমিটি দেওয়া জরুরি হয়ে গেছে।’

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুতফর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ বলেন, জেলা ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সম্মেলনের মাধ্যমে শিগগির বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, ‘হরিরামপুরসহ পুরো জেলার বিভিন্ন ইউনিয়নে কমিটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের থেকে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে।’

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস