হোম > ছাপা সংস্করণ

আ.লীগের তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

মির্জাপুর প্রতিনিধি

মির্জাপুরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাঁদের এ বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগানা ইউপির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম বাবলু।

এ বিষয়ে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন বলেন, আওয়ামী লীগের অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ করেছেন তাঁরা। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের তিনজনকে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস