হোম > ছাপা সংস্করণ

২৩০ পরিবার খাদ্যসহায়তা পেল

ওসমানীনগর প্রতিনিধি

সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জের উপকারভোগীদের মধ্যে ১২ মাসব্যাপী খাদ্যসহায়তার উদ্বোধন করা হয়েছে। ওসমানীনগরের দয়ামীর এলাকার এসওএস শিশু পল্লীতে দয়ামীর, মিরারগাঁও, রাইকদারা, কুরুয়া ও রাঘবপুর গ্রামের ২৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে গত সোমবার খাদ্য বিতরণ করা হয়।

এসওএস শিশু পল্লীর সিলেটের পরিচালক মো. ইউসুফ আলী এতে সভাপতিত্ব করেন। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত। বিশেষ অতিথি ছিলেন দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি লবণ, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২০০ গ্রাম গুঁড়ো দুধ, ১ কেজি চিনি, ২ কেজি মুড়ি, ২০ প্যাকেট এনার্জি বিস্কুট ও ৩০টি ডিম।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস