হোম > ছাপা সংস্করণ

শারদীয় উৎসবে কলকাতার ছবি

বিনোদন ডেস্ক, ঢাকা

এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাকি ছবিগুলোর চেয়ে এই দুই ছবি অনেক এগিয়ে। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। হতাশ করেছে জিৎ-মিমির ‘বাজি’। বড় বাজেটের এই রিমেক ছবি ওভাবে গ্রহণ করেনি দর্শক। আজ থেকে ছবিটি বাংলাদেশেও মুক্তি পাচ্ছে।

জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস